জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সাধারণ মানুষকে কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ রাখাসহ নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর থানা কৃষক দলের সদস্য সচিব আব্দুল জলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রেজা, মোমিন খন্দকার ডালিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জুহা বকুল, জেলা যুবদলের সদস্য মনোয়ার হোসেন রাশেদ,জেলা মৎস্য জীবি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, জেলা সমবায় দলের শাহিনুর রহান শহিন, বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights