জয়পুরহাটে ভুয়া ডিবি পুলিশ আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন নওগাঁর ধামুরহাট উপজেলার গনেশপুর গ্রামের সাহাদুল এর ছেলে শাহিন আলম, জয়পুরহাট পৌর শহরের বিশ্বাস পাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে সাইদুল ইসলাম।

(ওসি) সিরাজুল ইসলাম জানান, আটককৃত দুই প্রতারক শাহিন ও সাইদুল নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আজ মঙ্গলবার এই দুই প্রতারক পৌর শহরের বুলুপাড়া এলাকার আজাহার আলীকে মাদক বিক্রেতা বলে তাদের কাছে থাকা খেলনা পিস্তল দেখে ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে ৩ হাজার টাকা নেন তারা। স্থানীয়রা তাদের আচরণ সন্দেহজনক হলে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয়দানকারী দুই প্রতারককে খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ তাদের আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights