জয়পুরহাটে লুট হওয়া অস্ত্র উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:

শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তদের দ্বারা জয়পুরহাট সদর থানা আক্রমণ, লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া মেশিনগান উদ্ধার করেছে সেনাবাহিনী সদস্যরা। রবিবার সকালে সদর উপজেলার হিচমী বাজার এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ছাত্রজনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিচমী বাজার এলাকায় জয়পুরহাট সেনাবাহিনীর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের শফিক এর নির্দেশক্রমে মেজর রেজা আহমেদের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় এই লুটকৃত অস্ত্র উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights