জয়পুরহাটে শোক দিবসে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও বিতরণ করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় বিজিবির সুবেদার অহিদুর রহমান ও পাঁচবিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জয়পুরহাটের পাররুলিয়া গণকবাড়ী এলাকায় টিএমএসএস পলিটেকনিক প্রাঙ্গণে তিন শতাধিক গরিব দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
