জয়পুরহাটে ১৭ বছরের অপহৃত আরিফুল উদ্ধার ও অপহরনকারী আটক

মোঃ উমর ফারুক জয়পুরহাট জেলা প্রতিনিধি’

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৭ বছরের নাবালক আরিফুল ইসলামকে অপহরণ করা হয়,
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম আরিফুল গত ২৮-০৪-২০২৪ তারিখে বিকেলে আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নির্বাচনের ফলাফল জানতে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে যায়। ভোটের ফলাফল শুনে আরিফুল বাসায় ফিরতে দেরী হলে ভিকটিমের বাবা আরিফুলের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত একজন মোবাইল ফোন রিসিভ করে বলে আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯-০৪-২০২৪ তারিখ সকাল ০৯০০ ঘটিকার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।
পরবর্তীতে ২৯-০৪-২০২৪ তরিখ ভিকটিমের বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এ আরিফ অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী কে গ্রেফতার এবং ভিকটিম আরিফ কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৯-০৪-২০২৪ তারিখ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভেড়ারচড়া নামক এলাকা হতে ভিকটিম মোঃ আরিফুল ইসলাম (১৭), পিতা-মোঃ আলী জান, সাং-বরণ, থানা-পাঁচবিবি ও জেলা-জয়পুরহাট কে উদ্ধার করা হয়।

অপহরণ মূলহোতা ওসমান ও সহযোগী নাইম ও আশিক কে পাঁচবিবি থানাধীন বাজিৎপুর তুলসীগঙ্গা নদী এলাকা থেকে আটক হয়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ২৯ এপ্রিল ২০২৪ তারিখ ২৩,৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ১। মোঃ ওসমান গনী (২২), পিতা-মোঃ আবুল কালাম, ২। মোঃ নাইম হোসেন ফয়াসাল (১৭), পিতা-মোঃ ওলিউল হোসেন, ৩। মোঃ আশিক ইকবাল (২৭), পিতা-মোঃ আব্দুর রহিম, সকলের সাং-গলাই মাগুড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার, পলাতক আসামী ৪। মোঃ মেহেদী হাসান (২২), ৫। মোঃ মিজানুর রহমান ও ৬। মোঃ সোহান মিয়া (২২) কে আটক করা হয়।

ভিকটিম আরিফের ভাষ্যমতে, অপহরণকারীরা আরিফকে মুখ, হাত, পা ও চোখ বেধে নির্জন ভেড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয়ে বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights