জরুরি বৈঠকে বসেছে জামায়াত

অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (১৭ জানুয়ারি) জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় বৈঠকটি।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights