জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল

অনলাইন ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’ এ উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জরুরি সংবাদ সম্মেলন করবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights