জলবায়ু পরিবর্তন নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

শুভসংঘ ডেস্ক
খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিশু ও নারী শিক্ষার গুরুত্ব, সম্মিলিত উদ্যোগ গ্রহণ, জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি ও এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা বিষয়ক আলোচনা করা হয়।

বসুন্ধরা শুভসংঘের কয়রা উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এস এম খয়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- সাহিত্যিক ও গবেষক আ ব ম আব্দুল মালেক, কালের কণ্ঠের কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট, শিক্ষক অরুণ মন্ডল, আবদুর সবুর, রণজিৎ মন্ডল, শুভসংঘের সেলিম আহম্মেদ, নাইমুল রনি, তানিয়া সুলতানা, মফিজুল ইসলাম, সাইফুর রহমান, সাইদুল ইসলাম, খালিদ হোসেন, সুমন হোসেন, আবির হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রয়োজন। এই সমস্যা মোকাবেলায় বসুন্ধরা শুভসংঘ শুরু থেকেই বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি মেয়েদের জলবায়ু সহনশীল বিভিন্ন সচেতনতা তৈরি, স্কুল তৈরির মাধ্যমে শিশুদের পড়াশুনার সুযোগ তৈরি করা, অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ করে দেয়া ও উদ্ভাবনী সমাধানের ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে।

তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে প্রতি বছর কমপক্ষে একটি বা দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে। প্রতি বছর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের পর অনেকে স্কুল থেকে ঝরে পড়ে। সামাজিক রীতিনীতি ও বাল্যবিবাহ উপকূলীয় এলাকায় মেয়েদের শিক্ষাকে সীমিত করে ফেলে। এই অঞ্চলে অর্থনৈতিক সমস্যার কারণে মেয়েদের পরিবার শিক্ষা খাতের ব্যয় থেকে সরে আসে। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে কয়রা উপজেলা বসুন্ধরা শুভসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights