জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বেলা সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।

ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। যুগ্মসাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে মনোনয়ন পেয়েছেন আঞ্জুমান আরা ইকরা। প্যানেলের অন্যান্য পদে মনোনীত হয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে মো. তাওহিদুর রহমান খান। এ ছাড়াও সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু। পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মো. মমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights