‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগানে প্রস্তুতি সভা

গাইবান্ধা প্রতিনিধি
‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ প্রতিপাদ্যে তিস্তা নদী রক্ষা আন্দোলনে গাইবান্ধা জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, খন্দকার সফিউল ইসলাম রিপুসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক তার বক্তব্যে বলেন, তিস্তা বাঁচানো একটি সামাজিক আন্দোলন। এটি একটি জনঘনিষ্ঠ আন্দোলন, যার মাধ্যমে এ অঞ্চলের মানুষের সাথে বিএনপির আত্মিক সম্পর্ক তৈরি হবে। তিনি আরও বলেন, এটি দাবি আদায়ের আন্দোলন, অধিকার সচেতনতার আন্দোলন এবং ভারতের সমস্ত আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদের আন্দোলন। সাংস্কৃতিক ও পানি আগ্রাসনের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এটি জাগরণের আন্দোলন।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের সিনিয়র নেতৃবৃন্দ, সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিস্তা অববাহিকা এলাকার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা কমিটি গঠনের বিষয়ে আলোচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights