জাতির পিতার সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আজ সোমবার(১৯ জুন) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপিসহ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
