জাতির পিতার সমাধিতে ববি’র ৪ সংগঠনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠন। শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক নূরউদ্দিন, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার এবং সাধারণ সম্পাদক মহিন সরদার কালু ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ডিন, রেজিস্ট্রার, ৪টি হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত উপাচার্য সকলকে সঙ্গে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে ভারপ্রাপ্ত উপাচার্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights