জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের

অনলাইন ডেস্ক
আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠার একদিন পর দেশটি বৈশ্বিক সংস্থার প্রতি এ আহ্বান জানালো।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপি জানায়, পোল্যান্ড বৃহস্পতিবার বলেছে, ড্রোন হামলা কোনো দুর্ঘটনাজনিত ঘটনা নয়। এটিকে পোল্যান্ড, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর অভূতপূর্ব আক্রমণ।

তবে, মস্কো দেশটিকে টার্গেট করার কথা অস্বীকার করে বলেছে, ড্রোনগুলো যে রাশিয়ার ছিল এমন কোনো প্রমাণ নেই।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পোল্যান্ডসহ ন্যাটোর অন্যান্য সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। তবে, ন্যাটোর কোনো সদস্য দেশ আগে কখনো সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি আজ সে দেশের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে বলেন, ন্যাটোর প্রতিক্রিয়া এবং আমাদের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে জানায়, পোল্যান্ডের আকাশসীমা রাশিয়া লঙ্ঘন করার ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights