জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়েতুল হক হিমুসহ অনেকে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights