জাতীয় কবিকে নিয়ে শিল্পকলা একাডেমির আয়োজন ‘বেণুকা’

সাংস্কৃতিক প্রতিবেদক
বাংলা গানের পরিসরে ধ্রুপদী সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে কাজী নজরুল ইসলাম আপন সৃষ্টিশীলতায় রূপ দিয়েছেন এক স্বতন্ত্র নান্দনিক ভাষায়। নজরুলের সেই রাগভিত্তিক গান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম শিরোনামের আয়োজন।

রবিবার সন্ধ্যায় জাতীয় কবি ইসলাম স্মরণে ও নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে একক সংগীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াংকা গোপ, নাদিয়া আরেফীন শাওন, মুন্নী কাদের, অলোক কুমার সেন, শহীদ কবির পলাশ, ইয়াকুব আলী খান, ড. নাশিদ কামাল, মোনালীন আজাদ, ইয়াসমিন মুশতারী, নাহিদ মোমেন, বিজন মিস্ত্রী, মৃদুলা সমদ্দার ও ফাতেমা তুজ জোহরা।

এতে সমবেত নৃত্য পরিবেশন করে কাথ্যাকিয়া দ্য সেন্টার অব আর্টস, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, রেওয়াজ পারফর্মার্স স্কুল ও শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights