জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
জাতীয় চিড়িয়াখানার স্বাভাবিক পরিবেশ উন্নয়নে জনবলের ঘাটতি দ্রুত পূরণ করা হবে এবং অনেক প্রাণীর স্বাভাবিক আয়ু শেষ হয়ে যাওয়ায় নতুন প্রাণী আনা হবে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ফরিদা আখতার বলেন, “বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই যা সবার জন্য সুন্দর, শিক্ষণীয় এবং বিনোদনমূলক হবে।”

তিনি দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে বলেন, “অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্যক্ত করে থাকেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দর্শনার্থীদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে কোনো প্রাণীকে উত্যক্ত করা না হয়।”

উপদেষ্টা আরও জানান, চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা হবে। এছাড়া চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কিছু পরিকল্পনা রয়েছে। তিনি চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights