জাতীয় ছাত্র সমাজের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তর তথ্য জানানো হয়।

কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান সাংগঠনিক ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বর জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান বরিশাল বিভাগীয় ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের লক্ষে সাংগঠনিক সফর করবেন। বিলুপ্ত হওয়া তিন জেলায় জাতীয় ছাত্র সমাজ বরিশাল বিভাগীয় কমিটির মাধ্যমে কর্মীসভা করে তৃণমূলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গঠন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights