জাতীয় নারী দাবায় নোশিনের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার নোশিন আনজুম। ১১ রাউন্ড খেলে সাড়ে ৮ পয়েন্ট সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগের এ শিক্ষার্থী। প্রথম রাউন্ডেই চমক দেখান নোশিন। হারিয়ে দেন বাংলাদেশের কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদকে। তিন ম্যাচে ড্র ও সাত ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থান ধরে রাখেন নোশিন। শেষ ম্যাচে ওয়ার্শিয়া খুশবুর সঙ্গে ড্র করলে জাতীয় চ্যাম্পিয়নের অবস্থান নিশ্চিত হয়ে যায় এ উদীয়মান দাবাড়ুর। তিনি বাংলাদেশ নৌবাহিনীর হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights