জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ শুরু

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। আবেদনকারী পরীক্ষার্থীরা আজ থেকে অনলাইন আবেদন ফরম ডাউনলোড করতে পারবে। চলবে ১৫ জুন পর্যন্ত। আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ ১৮ জুন পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights