জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এডিবি প্রতিনিধি দলের বৈঠক

গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (উপাচার্যের রুটিন দায়িত্ব) প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধি দল। বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ট্রেজারারের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ। এডিবি প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডিবির সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট আশাকো মারুইয়ামা, এডিবির সিনিয়র কনসাল্টেন্ট ড. মো. সিরাজুল ইসলাম।

বৈঠকে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর সক্ষমতা ও পরিধি বৃদ্ধির বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা হয়। এছাড়া কলেজগুলোতে শিক্ষার পরিবেশ, টিচিং লার্নিং এবং নতুন কারিকুলামের আলোকে কীভাবে সামগ্রিক শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করা যায় তা নিয়ে সভায় বিশদ আলোচনা হয়। এডিবি এসব ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights