জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ২ অক্টোবরের পরীক্ষা ১৪ নভেম্বর

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষার শুধুমাত্র আগামী ২ অক্টোবর সোমবারের অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত কোর্সের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights