জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবহন দপ্তরের পরিচালক মেজবাহ্ উদ্দিন। বুধবার (১ মে) থেকে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বুধবার এ তথ্য জানান।

গত ৩০ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন মেজবাহ্ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভাগীয় প্রধান ও পরীক্ষা শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন ১৯৯৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে যোগদান করেন। এরপর তিনি সহকারী রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights