জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি

অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের ২৪ জুনের পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১ জুলাই থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২৪ জুনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

অন্যদিকে, চতুর্থ বর্ষের আগামী ২৬ এবং ২৭ জুনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights