জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল কোর্সে আবেদনের সময় বাড়ল

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে অনলাইনে আবেদনের সময় ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তরের পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি কোর্সে আবেদনের শেষ সময় দেয়া হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আরও জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি তিনশ’ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ১ জানুয়ারির মধ্যে সরাসরি জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।

এছাড়া অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর। কলেজ থেকে প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ২ জানুয়ারি। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (আবেদনকারী প্রতি ২০০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে যেকোনো সোনালি ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights