জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে

অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন শুরু হবে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায়, যা চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ২ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকার সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights