জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় প্রকাশ করা হবে।

এ ফলাফল এসএমএস (nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকেল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights