জাপানে বৈঠক করবেন বাইডেন-জেলেনস্কি

অনলাইন ডেস্ক
জি-৭-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাপানের হিরোশিমা শহরে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার জি-৭ জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়। এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জেলেনস্কি।
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, জাপানে মুখোমুখি বৈঠকে বসছেন বাইডেন ও জেলেনস্কি।

তবে বাইডেন-জেলেনস্কির মধ্যকার বৈঠকটি কবে কখন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights