জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেফতার

অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়া হবে।

এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights