জাফলং দেখা হলো না দুই পর্যটকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের পর্যটন স্পট জাফলং দেখা হলো না দুইজন পর্যটকের। জাফলং যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

ঢাকা থেকে পিকআপে করে সিলেট আসেন কয়েকজন পর্যটক। মঙ্গলবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেন পর্যটকরা। এরপর সকাল ৯টার দিকে সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- জাহাঙ্গির হোসেন (৩০) ও মোহাইমিন (২১)। জাহাঙ্গির ঢাকার কেরানীগঞ্জ কানরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। মোহাইমিন ঢাকা সাভার হেমায়েত পুরের তোলাতলী এলাকার আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় আহত ৭ জন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ওসি জাহিদ হাসান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights