জাবিতে ‘জিরো ওয়েস্ট-জিরো প্লাস্টিক’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ

জাবি প্রতিনিধি
অনলাইন ভার্সন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার জন্য জিরো ওয়েস্ট এবং জিরো প্লাস্টিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ক্যাটালিস্ট অ্যানার্জি লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভলপমেন্ট অফিসার ইফতেখারুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মনোয়ারুল ইসলাম, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ক্যাটালিস্ট অ্যানার্জি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের জন্য ঐক্যমত পোষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights