জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে : রিজভী
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীল নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা ভিন্ন ভাবে চাঁদা নেয়। তারা এটাকে হাদিয়া এবং এয়ানতের নাম করে নেয়।
নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান রিজভী।
