জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মৃত্যু

অনলাইন ডেস্ক

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শন (৩৪) মারা গেছেন। ওমরুজ্জামান চৌধুরী দর্শন জামালপুর শহরের কথাকলি মার্কেট এলাকার ওয়াহেদুজ্জামান চৌধুরী বাবুলের ছেলে।

দর্শনকে অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনের চাচা শফি কামাল চৌধুরী রঞ্জু জানান, গত দুইমাস ধরে তিনি পায়ের সমস্যার কারণে হাটতে পারছিলেন না। অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights