জামালপুর-১ আসনে নৌকার মাঝি নূর মোহাম্মদ
রিপন রাজ : জামালপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শিল্পপতি নূর মোহাম্মদ। খবর প্রকাশের সাথে সাথে নূর মোহাম্মদের ভক্ত, সমর্থক ও দলীয় নেতা কর্মীরা আনন্দিত হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে নূর মোহাম্মদের সমর্থনে মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উৎসবে মেতে উঠেছে নেতা কর্মীরা।
নূর মোহাম্মদ দীর্ঘদিন যাবত বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন। যার ফলে গ্রামে গঞ্জের সাধারণ মানুষের মাঝে নূর মোহাম্মদের ব্যাপক পরিচিতি ও গ্রহনযোগ্য হয়ে উঠেছেন। যার কারণে দলীয় প্রধান শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
এব্যাপারে জামালপুর-১ আসনের দলীয় প্রার্থী নূর মোহাম্মদ জানান, দলীয় প্রধান যে সকল বিষয় বিবেচনা করে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন সেই সকল বিষয় আমার মাথায় চিরদিন থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া সম্মান আমি জামালপুর-১ আসনের জনগণের কাছে উৎসর্গ করে দিলাম।
