জামালপুরে গুলিসহ পিস্তল উদ্ধার

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। শনিবার পৌর এলাকার বাউশী বাঙ্গালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, অবৈধ অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সরিষাবাড়ী পৌর এলাকার বাউশী বাঙালিপাড়ার মোতালেব মিয়ার ছেলে রুকনের (৩৭) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযানে অভিযুক্ত রুকনের বসতঘরে থাকা আলমারীর ভেতর থেকে ২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন পালিয়ে যায়। পরে সরিষাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে রুকনকে প্রধান আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত রুকনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights