জামালপুরে ডাকাত গ্রেফতার

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডেভিল হান্ট অভিযানে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত চাঁন মিয়া উপজেলার বেলগাছ ইউনিয়নের মন্নিয়ারচর পশ্চিমপাড়া মৃতবাহাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেলগাছ ইউনিয়নের মন্নিয়ারচর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের মন্নিয়ারচর বাজার থেকে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন আছে।
এছাড়াও ডেভিল হান্ট অভিযানে একই উজেলার চরগোয়ালিনি ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহবায়ক মিন্টুসহ জেলার বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights