জামালপুরে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি

জামালপুর প্রতিনিধি

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামালপুরে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি করেছে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস গ্রুপ। রবিবার দুপুরে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির আয়োজনে ইয়েস গ্রুপ এই সাইকেল র‌্যালি করে। জামালপুর সনাক কার্যালয়ের সামনে থেকে সাইকেল র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়। দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি চলাকালে শহরের বকুলতলা, ফৌজদারি মোড় ও সরকারি আশেক মাহমুদ কলেজে দুর্নীতিবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ খেলনা রানী দেব, সনাকের সহ-সভাপতি অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস গ্রুপের দলনেতা আবৃত্তি আমিন ইভা প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights