জামালপুরের আলোচিত সাংবাদিক নাদিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: রিপন রাজ

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত নির্ভিক সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সদস্য গোলাম রাব্বানী নাদিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ১৫ জুন (রোববার) বিকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম প্রমুখ।

সভায় সাংবাদিক ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা নাদিম হত্যা মামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

পরে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্থানীয় সাংবাদিক ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে অন্ধকার গলিতে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এঘটনায় সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু ও তার ছেলে সহ ২২ জনকে নামীয় আসামী করে মামলা দাযের করা হয়। এই মামলায় এখনো সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় হতাশা বিরাজ করছে সাংবাদিক নাদিমের পরিবারের মধ্যে। হতাশ স্থানীয় সাংবাদিকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights