জামিন না দেওয়ায় যুক্তরাষ্ট্রে বিচারককে আসামির কিল-ঘুষি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে জামিন না দেওয়ায় বিচারকের এজলাসে ঢুকে বিচারককে অসংখ্যবার কিল-ঘুষি মেরেছেন এক আসামি। বুধবার লাসভেগাসে এ ঘটনা ঘটেছে।

নিউইয়র্ক পোস্টের খবর অনুসারে, দিউব্রা রেডেন নামের ৩০ বছর বয়সী এক আসামিকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে সেখানে এক ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করার বিচার চলছিল। আদালতের নারী বিচারক জানান, তার বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ ছিল। এ কারণে এবার তাকে আর জামিন দেওয়া হবে না।

বিচারক এমন কথা বলার পর আসামি দিউব্রা রেডেন লাফ মেরে (অনেকটা উড়ে গিয়ে) এজলাসে ঢুকে পড়েন এবং বিচারককে উপর্যুপুরি ঘুষি মারতে থাকেন। তখন এজলাসে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা দ্রুত তাকে থামাতে যান। কিন্ত তারা বাধা দেওয়া সত্ত্বেও বিচারককে মাটিতে ফেলে তিনি মারতেই থাকেন। এক পর্যায়ে অন্যান্যরা আসামি দিউব্রা রিডেনকে ঘুষি মারা শুরু করেন যেন তিনি থেমে যান।
এই ঘটনায় বিচারক আহত হয়েছেন। তাকে হাসপাতালে যেতে না হলেও আদালতের অপর এক কর্মকর্তা শারীরিকভাবে বেশ আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিচারককে ঘুষি মারার পর পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্ধে কয়েকটি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে যারমধ্যে রয়েছে সুরক্ষিত ব্যক্তিদের ওপর হামলা।

আদালতের নথির তথ্য অনুযায়ী, চুরির চেষ্টার অভিযোগে দিউব্রা রিডেনক ২০১৫ সালে ১৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মারামারির জন্য ২০২১ সালেও আরেকবার কারাভোগ করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights