জায়েদ খানের চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল

অনলাইন ডেস্ক

আলোচিত অভিনেতা জায়েদ খানের সদস্যপদ বাতিল করল চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি। গতকাল শনিবার অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন বর্তমান কমিটি।

কমিটির ঘোষণাপত্রে জানানো হয়, কোনরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের নামে মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করায় জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বচন কমিশনার খোরশেদ আলম খসরু।
এদিকে আজকের বনভোজনে দাওয়াত না পাওয়ায় অবাক হওয়ার কথা জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘আমি তিন-তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি।বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights