জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, নির্বাচনের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের প্রশাসনিক জোটের পতনের পরিপ্রেক্ষিতে সে দেশের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়ালটার স্টেইনমার শুক্রবার সংসদ ভেঙে দিয়ে ২৩ ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের নির্দেশ দিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রচারাভিযানকে শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করার অনুরোধ জানান। ন্যায্য ও স্বচ্ছ উপায়ে প্রচারাভিযান পরিচালনা করার আহ্বান জানান তিনি।

এছাড়া বিদেশি প্রভাব ও ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মের বিপদ সম্পর্কে সতর্ক করেন। প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানান, এই নির্বাচনী প্রচারণায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান থাকবে না।

বার্লিন থেকে এএফপি জানায়, এর আগে দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙ্গন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান শোলজ শোলজের ওপর অনাস্থা জ্ঞাপন করেন দেশটির বেশিরভাগ সাংসদ।

এদিকে গত সপ্তাহে এক ক্রিসমাস বাজারে ভীড়ের ভেতর গাড়ির ওপর জঙ্গি কায়দায় মারাত্মক হামলার পর নিরাপত্তা ও অভিবাসন নিয়ে দেশটির উত্তপ্ত বিতর্ক আবার নতুন করে সামনে চলে আসে।

প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানান, এই নির্বাচনী প্রচারণায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান থাকবে না। তিনি রাজনৈতিক দল ও ভোটারদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ এবং সেইসাথে অভিবাসন ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কের কারণে পরবর্তী সরকার যে চ্যালেঞ্জেগুলোর মুখোমুখি হবে তা স্মরণ করিয়ে দেন।

একটি নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত শোলজ তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্বে থাকবেন। যা কয়েক মাস সময় নিতে পারে। উল্লেখ্য, গত মাসে ওলাফ শোলজের সরকারের পতনের কারণে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights