জার্মানির মিউনিখ বিমানবন্দরে ধর্মঘট

অনলাইন ডেস্ক

জার্মানির মিউনিখ বিমানবন্দরে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে দেশটির ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার এ ধর্মঘট শুরু হবে।

ধর্মঘটের কারণে অন্তত এক হাজার ৬০০টি ফ্লাইট বাতিল হতে পারে। গত মঙ্গলবার দুই দিনব্যাপী এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

এরপর মিউনিখ বিমানবন্দর থেকে বৃহস্পতি ও শুক্রবারের তালিকাভুক্ত সব ফ্লাইটের সময়সূচি পরিবর্তন শুরু হয়। চলতি সপ্তাহের শুরুতে কোলন-বন ও ডুসেলডর্ফ বিমানবন্দরেও কর্মবিরতি পালন করেছে ভ্যার্ডি।

বিমানবন্দরের কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়ন, ৮ শতাংশ বেতন বৃদ্ধি, অতিরিক্ত তিন দিন বেতনসহ ছুটির দাবি জানিয়ে আসছে ভ্যার্ডি। মঙ্গলবার বিষয়টি নিয়ে দুই পক্ষ আলোচনায় বসলেও কোনও সমাধানে পৌঁছাতে পারেনি।

এয়ারলাইনস কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ট্রেড ইউনিয়নের ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে তাদের প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল করা হতে পারে। এ জন্য যাত্রীদের সংশ্লিষ্ট ফ্লাইট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights