জাহিদ আকবরের কথায় ‘প্রিয়তমা’র গান ‘গভীরে’

অনলাইন ডেস্ক
ঈদুল ফিতরে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘লিডার’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি তুুমুল সাড়া ফেলে। গানটির গীতিকার জাহিদ আকবর। এবার প্রকাশ হলো এই গীতিকবির লেখা নতুন গান ‘গভীরে’। রোমান্টিক এই গানটি ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’য় ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই সিনেমাটির পাশাপাশি এর গানগুলোও দর্শকদের মন ছুঁয়ে গেছে। ‘সুরমা সুরমা’ গানের মতোই ‘গভীরে’র সুর করেছন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছে রেহান রসুল ও প্রিয়াংকা গোপ। গত মঙ্গলবার দুপুরে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন এ গান প্রসঙ্গে জাহিদ আকবরের ভাষ্য, ‘সুরমা সুরমা’ গানের সাফল্যের পর শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’র জন্য ‘গভীরে’ শিরোনামে গানটি লিখেছি। গানটা হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়ার মতো গান, উত্তেজনার কোনো গান নয়। শিরা-উপশিরায় ভালোবাসা ছড়িয়ে যাওয়ার মতো গান।
উল্লেখ্য, ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন ও সহীদ নবীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights