জিদানকে নিজ ঘরে স্বাগত জানালেন এমবাপে

অনলাইন ডেস্ক
ফরাসি ফুটবলে দিদিয়ের দেশম যুগের অবসান ঘটেছে। নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জিনেদিন জিদান। ২০২৬ সালের বিশ্বকাপে ব্যর্থতার পর ১৪ বছরের ক্যারিয়ারের ইস্তফা দেন দেশম। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার জিদান।

ফ্রান্স দলের প্রধান কোচ হিসেবে জিদানের আগমনকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জিদানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “Bienvenue chez toi” (“স্বাগতম নিজ ঘরে”)।

জিদানের এই আগমনের মাধ্যমে দেশমের উত্তরসূরি কে হবেন তা নিয়ে বছরের পর বছর ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটে। এক দশকেরও বেশি সময় দায়িত্বে থাকার পর পদত্যাগ করেন দেশম, যাঁর অধীনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা অর্জন করেছিল ফ্রান্স। এছাড়া তিনি ২০২১ সালের নেশনস লিগ জেতানোর পাশাপাশি ২০১৬ ইউরো এবং ২০২২ কাতার বিশ্বকাপে দলকে রানার্স-আপ করেছিলেন।

লে ব্লুজদের সাথে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন জিদান এবং ২০৩০ সাল পর্যন্ত তিনি কিলিয়ানদের কোচের দায়িত্ব সামলাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights