জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিআরটিসি এলাকার ইঞ্জিনিয়ার কলোনীর সাত্তার মিয়ার ভাড়াঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সঞ্জীত শর্মা, মোস্তফা কামাল, ইসমাইল নিজামী, আহমদ উল্লাহ, মো. টুটুল, দ্বীন মোহাম্মদ মানিক, ইসমাইল ও শফি উদ্দিন।

কোতোয়ালী থানার এসআই রবিউল হক বলেন, বিআরটিসি ফলমন্ডি এলাকার একটি ভাড়া ঘরে আসর বসিয়ে জুয়া খেলা চলার খবর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights