‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’

অনলাইন ডেস্ক
আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি, হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার গঠনের পর চুক্তি ভঙ্গ করে অনেক উপদেষ্টা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’তে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ‘জাতীয় নাগরিক জোট’।

আমজনতার সাধারণ সম্পাদক বলেন, উপদেষ্টারা যদি নির্বাচনে আসতে চান, তবে আগে পদত্যাগ করে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জনগণের আন্দোলনের ফসল কেউ ভাগাভাগি করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights