‘জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতীয় জীবনের অনুপ্রেরণা’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব।

শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, বরিশাল বিভাগ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শহীদ রিয়াজুল ইসলামের স্ত্রী মরিয়ম, শহীদ মো. জাকিরের মা হাওয়া, শহীদ রবিউল ইসলাম ফরাজীর স্ত্রী তানিয়া, শহীদ মহিউদ্দিনের পরিবারের সদস্য ইমন, শহীদ এমদাদুল হকের পরিবারের সদস্য হাছিনা, শহীদ রাসেল মাহমুদের পরিবারের সদস্য মিরাজ হাওলাদার, শহীদ সুমাইয়ার পরিবারের সদস্য সাগর, শহীদ সুজনের পরিবারের সদস্য সিরাজুল ইসলাম, শহীদ সাজিদ হাওলাদারের পরিবারের সদস্য সুলতান হাওলাদার, শহীদ সিয়ামের ভাই রাসেল, বিএম কলেজের সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং রহমাতুল্লাহ সাব্বির।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তাদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

সভায় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বরিশাল বিভাগের ১৩৭ জন জুলাই শহীদের স্মরণে একটি নামফলক স্থাপনের দাবি জানানো হয়। এ দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রধান অতিথি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights