জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে আলোচনা সভা

অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও জুলাই আন্দোলনে আহতদের সম্মাননা দেয়া হয়।

স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

সভাশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্দোলন চলাকালে আহত ২ জন ছাত্রকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ও উপহার সামগ্রী দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights