জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

মেহেরপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ‘জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিবেদিতে’ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মাণাধীন ‘জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিবেদি’তে সর্বপ্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আখতারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights