জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসায় ডলার নেওয়ার সীমা শিথিল

অনলাইন ডেস্ক

বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ বিপ্লবে আহতদের জন্য এই সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ সালের বিপ্লবে আহতদের চিকিৎসায় এই সীমা শিথিল করা হয়েছে। ফলে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights