“জেন জি এক আলোকিত প্রজন্ম “
হাসিনা মরিয়ম
জেনারেশন জেড (যাকে সংক্ষেপে জেন জি বলা হয়),যাদের আর একটি নাম জুমারস্, এটি
মিলিনিয়ালদের পরবর্তী এবং জেনারেশন আলফার পূর্ববর্তী একটি ডেমোগ্রাফিক শ্রেনী,গবেষক এবং জনপ্রিয় মিডিয়া সাধারণত ১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জন্মের বছর গুলোকে শুরু হিসেবে এবং ২০১০ এর দশকের শুরুর বছর গুলোকে শেষ হিসেবে নির্ধারণ করে, যার ফলে জেনারেশন জেড সাধারণত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম গ্রহণকারী মানুষদের বোঝায়,জেনারেশন জেড এর বেশীরভাগ সদস্যই তুলনামূলক ভাবে তরুন বেবি বুমার্স বা জেনারেশন এক্স এর সন্তান, প্রথম
সামাজিক প্রজন্ম হিসেবে যারা অল্প বয়স থেকেই
ইন্টারনেট বা প্রযুক্তি নিয়ে বেড়ে উঠেছে,তারা
আইফোনের যুগে বড় হয়েছে, জেনারেশন জেড
কোভিড মহামারী দ্বারা একটি নতুন ছা্ঁচ পেয়েছে,
সাধারণত জেনারেশন জেড কে সবচেয়ে বৈচিত্র্যময় প্রজন্ম হিসেবে বিবেচনা করা হয়,জেন জি ডিজিটাল নেটিভ জেনারেশন, তাদের কাছে
পৃথিবী একটি গ্লোবাল ভিলেজ, তারা যেভাবে ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে তা পূর্ববর্তী প্রজন্মের থেকে আলাদা, ২০০৭- ২০০৯ সালে কোভিড – ১৯ মহামারীতে তারা আশেপাশের আর্থিক সমস্যা এবং অস্থিরতার মাঝে বড় হয়েছে, তাই তারা তাদের ক্যারিয়ার নির্ধারণ করার বিষয়েও সতর্ক,
আর আমরা ২০২৪ এর পৃথিবীতে দেখেছি এক নতুন সমীকরণ, কিভাবে জেগে উঠেছে সারা বিশ্বের এই তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে,
যার প্রভাব আমাদের দেশে ও পড়েছে, পড়েছে
বিশ্বের অন্যান্য দেশে ও, ওরা ওদের বুদ্ধিমত্তা দিয়ে সাজাবে এই পৃথিবী, জেন জি এক ইতিহাসের নাম, ইতিহাস বলে ওদের হাত ধরে আসবে নতুন পৃথিবী, আর আমরা বলি ওরাই আমাদের নিয়ে যাবে এক আলোকিত পৃথিবীতে।
